বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হানিওয়েলের!
যখনই কোয়ান্টাম কম্পিউটারের কথা আছে, আমরা সাধারণত গুগল এবং আইবিএমের মতো প্রযুক্তি জায়ান্টদের স্মরণ করি। কিন্তু শিগগিরই এই খাতে আরও প্রতিযোগি আসছে। খবর এনগ্যাজেট।
হানিওয়েল জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে কোনো এক সময়ে কোম্পানিটি নতুন কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন করবে। তাদের দাবি, এটি বর্তমানে বিদ্যমান যেকোনো ডিভাইসের চেয়ে কমপক্ষে দ্বিগুন শক্তিশালী।
অধিকাংশ কোম্পানিই তাদের ডিভাইসের কিউবিটস সম্পর্কে বলে থাকে, তবে হানিওয়েল তাদের মেশিনের সক্ষমতার কথা তুলে ধরছে। উদাহরণস্বরূপ, গুগল তাদের কম্পিউটার সাইকামোরে ৫৩ কিউবিটস রয়েছে বলে জানায়। অন্যদিকে হানিওয়েল বলছে, তাদের কম্পিউটারে কমপক্ষে ৬৪ কোয়ান্টাম ভলিউম থাকবে।
ডিবিটেক/বিএমটি